Homeএই মুহুর্তেমারা গেছেন অভিনেতা সোহেল খান

মারা গেছেন অভিনেতা সোহেল খান

প্রাইম ভিশন ডেস্ক »

মারা গেছেন অভিনেতা সোহেল খান। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মৃত্যু হয় তাঁর। সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

বগুড়ায় মোহাম্মদ ইকবালের নসীব সিনেমার শুটিং করছিলেন সোহেল খান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। সকাল ১০ টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘একসঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। সিনেমার নাম “নসীব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়