Homeএই মুহুর্তেমূলার কেজি ১ টাকা, যা করছেন কৃষকরা

মূলার কেজি ১ টাকা, যা করছেন কৃষকরা

প্রাইম ভিশন ডেস্ক »

শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত পশ্চিম বগুড়ার আদমদীঘিতে প্রচুর পরিমাণে শীতের শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। তবে বাজারে আমদানির পরিমাণ বেশি হওয়ায় দাম কমেছে। সবচেয়ে দাম কমেছে মুলার। পাইকারি বাজারে প্রতিকেজি মূলা এখন ১ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা।

এদিকে মূলার গায়ে দাগ হওয়ায়, বাজারে চাহিদা না থাকায় এবং মূলা বাজারজাত করতে শ্রমিকের মূল্যও উঠবেনা চিন্তা করে ফসলি জমি থেকে এসব মূলা তুলে ফেলে দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রামের দূর্গাপুর মাঠে গিয়ে দেখা গেছে শত শত মণ মূলা তুলে ফেলা দেওয়া হচ্ছে। এসব মূলার জমিতে এখন অন্য ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

উপজেলার দূর্গাপুর গ্রামের মূলা চাষী নাদিরা বেগম জানান, এবার ১৫ শতাংশ জমিতে মূলার আবাদ করেন। বাজারে মূলার দাম না থাকায় এবং মূলার গায়ে দাগের কারণে তিনি জমি থেকে নিজেই মূলাগুলো তুলে ফেলে দেন।

আরেক কৃষক দেলোয়ার হোসেন জানান, তিনি খরচ তুলতে কয়েকমণ মূলা হাটে নিয়ে এসে বিপদে পড়েন। এক টাকা দরেও মূলা বিক্রি করতে পারেননি। এবার মূলা চাষ করে তিনিও হতাশ হয়েছেন। এজন্য মূলা তুলে ফেলে দিয়ে তিনি ওই জমিতেই অন্য শাকসবজি চাষ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়