Homeএই মুহুর্তেশান্ত’র বড় লাফ, দুঃসংবাদ পেলেন সাকিব

শান্ত’র বড় লাফ, দুঃসংবাদ পেলেন সাকিব

প্রাইম ভিশন ডেস্ক »

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। এর মধ্যেই র‍্যাংকিংয়ে দুঃসংবাদ পেয়েছেন টাইগার অধিনায়ক সাকিব, বিপরীতে ব্যাপক উন্নতি হয়েছে ব্যাটার নাজমুল হোসেন শান্ত’র।

বুধবার আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শান্ত বড় লাফ দিয়েছেন। ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ এগিয়েছেন এই বাঁ-হাতি ক্রিকেটার। উঠে এসেছেন ৭৪তম স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫। অন্যদিকে, ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সাকিব নেমে গেছেন একধাপ নিচে। তার অবস্থান এখন ৩৬-এ, রেটিং পয়েন্ট ৫৯১।

সর্বশেষ খেলা তিনটি ওয়ানডেতেই দারুণ ধারাবাহিক নাজমুল হোসেন শান্ত। তার ইনিংসগুলো- ৮৯, ১০৪ ও ৭৬ রানের। এশিয়া কাপে ২ ম্যাচ খেলার পরই ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই একটি করে শতক ও অর্ধশতকে ১৯৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে দলে ফিরে খেলেছেন ৭৬ রানের লড়াকু এক ইনিংস।

অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা সাকিব আল হাসান নেমে গেছেন একধাপ নিচে। তার অবস্থান ৩৬। তার অর্জিত রেটিং পয়েন্ট ৫৯১।

এদিকে সর্বশেষ সিরিজে একটি ম্যাচ খেলা মুশফিকুর রহিমের অবস্থান অপরিবর্তিত। তালিকায় ২১ নম্বর অবস্থান নিয়ে বাংলাদেশের হয়ে সবার শীর্ষে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে উঠে এসেছেন পেসার শরিফুল ইসলাম। বোলার র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা (১৭তম) অবস্থানে আছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়