Homeএই মুহুর্তে সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন প্রমার

 সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন প্রমার

 

‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’—মানুষের ক্ষুধা, বঞ্চনা, শোষণ ও অধিকার আদায়ের আকাঙ্ক্ষাকে কবিতায় ধারণ করা কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আবৃত্তি, সংগীত, নৃত্য ও কথামালার বর্ণিল আয়োজনে কবির জীবন, সাহিত্য ও দ্রোহের দর্শন তুলে ধরেন শিল্পীরা।

 

প্রমার সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার।

 

সুকান্তের কবিতা ও জীবনদর্শন বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, সুকান্ত ক্ষুধার রাজনীতি করেছেন, ক্ষুধার্ত মানুষের পক্ষে কথা বলেছেন।

 

তাঁর লেখায়- আপামর মানুষের কথা, তাদের কষ্ট, অধিকার, প্রতিবাদ ও প্রতিরোধের কথা উঠে এসেছে। কথামালা পর্বে ছিলেন কবি ও শিক্ষক অধ্যাপক হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী, কবি আখতারি ইসলাম।

সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সুকান্ত ভট্টাচার্যের জীবনী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাত্র ২১ বছরের সংক্ষিপ্ত জীবনে (১৯২৬–১৯৪৭) সুকান্ত কীভাবে শোষিত, বঞ্চিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তা উঠে আসে জীবনীপাঠে।

আয়োজনের তবলায় ছিলেন প্রমার সিনিয়র সদস্য রানা বড়ুয়া এবং  কিবোর্ড এ আবহ সংগীতে সৃজন রায়।

সন্ধ্যার মূল আকর্ষণজুড়ে ছিল সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী কবিতা, ছড়া ও চিঠির একক এবং দলীয় আবৃত্তি। এতে একক আবৃত্তিতে; আবৃত্তিশিল্পী- কঙ্কন দাশ পাঠ করেন সুকান্তের গল্প ‘ভদ্রলোক ‘, জেরিন মিলি পাঠ করেন- অরুণাচল বসুকে চিঠি, মোহিত বিশ্বাস আবৃত্তি করেন-ছাড়পত্র, সাইফুর রহমান আবৃত্তি করেন প্রিয়তমাসু, ইব্রাহিম খলিল মাসুদ আবৃত্তি করেন চট্টগ্রাম ১৯৪৩, সুমিষ্টা বড়ুয়া পপি আবৃত্তি করেন আঠার বছর বয়স, আফরিন নিগার  আবৃত্তি করেন ঐতিহাসিক, কলি দাস আবৃত্তি করেন চিল, হৈমন্তি শুক্লা মল্লিক আবৃত্তি করেন একটি মোরগের আত্মকাহিনী, মৌসুমি চক্রবর্তী আবৃত্তি করেন সুবোধ সরকারের কবিতা সুকান্ত তোমাকে , তপতী মজুমদার আবৃত্তি করেন এই নবান্নে।

এছাড়া আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা কবি সুকান্ত এর লিখা কবিতার  মনোমুগ্ধকর আবৃত্তি করে দর্শক হৃদয়ে প্রতিবাদের ভাবনাকে উজ্জীবিত করে দেন। যাতে- নরেন আবৃত্তি একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী মিশফাক রাসেল আবৃত্তি করেন পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে, ত্রিতরঙ আবৃত্তি দলের সভাপতি আবৃত্তি শিল্পী দেবাশীষ রুদ্র আবৃত্তি করেন- জনতার মুখে ফোটে বিদ্যুতবাণী, মেজবা চৌধুরী আবৃত্তি করেন বিয়ে বাড়ির মজা, ইতি পুষ্পা সর্ববিদ্যা আবৃত্তি করেন দেশলাই কাঠি, তাজুল ইসলাম আবৃত্তি করেন ফসলের ডাক ১৩৫১, আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল আবৃত্তি করেন সুকান্তের ব্যঙ্গাত্মক ও সমাজসচেতন রচনা- ‘ব্ল্যাক মার্কেট’।

সুকান্তের কালজয়ী সব সৃষ্টি থেকে নিয়ে দলীয় আবৃত্তি – ‘জাগবার দিন আজ’ মঞ্চায়ন করে প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এছাড়া আমন্ত্রিত আবৃত্তি সংগঠন ‘বোধন আবৃত্তি পরিষদ’ দলীয় আবৃত্তি পরিবেশন করে।

আবৃত্তির পাশাপাশি সংগীত ও নৃত্যের নান্দনিক সমন্বয় অনুষ্ঠানকে দেয় ভিন্ন মাত্রা। আমন্ত্রিত সংগীত সংগঠন অভ্যুদয় সংগীত অঙ্গন সুকান্ত ভট্টাচার্য এর ‘বোধন’ এবং ‘হে মহাজীবন’ কবিতার গান পরিবেশন করে। সংগীত পরিচালনায় ছিলেন বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়সী রায়।

নৃত্য সংগঠন ‘সুরাঙ্গম বিদ্যাপীঠ’ সুকান্তের ‘রানার’ কবিতার গানের সাথে নৃত্য পরিবেশন করে। এই নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী চয়ন দেবনাথ এবং নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী  হিল্লোল দাশ সুমন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়