Homeমুল পাতাএলপিজির দাম কমলো

এলপিজির দাম কমলো

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি মাসে গ্রাহক পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগের মাসের তুলনায় ৩৫ টাকা কম।

রোববার (২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। আজ থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে বলে জানিয়েছেন কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল ৷

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়।

চলতি মাসের জন্য গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রায় ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়