শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমুশফিক-রিয়াদকে দরকার ছিল: তামিম

মুশফিক-রিয়াদকে দরকার ছিল: তামিম

প্রাইম ভিশন ডেস্ক »

টি-২০ ফরম্যাটকে বিদায় বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এদিকে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে, এই বিশ্বকাপে মুশফিক-রিয়াদকে দরকার ছিল।
রাজধারীর অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে আসন্ন টি-২০ বিশ্বকাপ দলের স্কোয়াড নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন এই তামিম।

তিনি বলেন, যে দলটা এখন খেলছে কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত আমার কাছে ভালো মনে হতো।

গত বছর মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ খেলেছে টি-২০ বিশ্বকাপে। এ আসরে ভরাডুবির পরও তার ওপরই ভরসা রাখছিল বোর্ড।

তবে বিশ্বকাপের ঠিক আগেই সেই ভরসাটা উবে গেল, এশিয়া কাপের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর তো দল থেকেই ব্রাত্য! তামিম প্রশ্ন তুলছেন এই বিষয়েই।

তার ভাষ্য, ‘যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।’

এদিকে আপাতত ওয়ানডে বা টেস্ট ক্রিকেটের ব্যস্ততা না থাকায় তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম খেলবেন এবারের ২৪তম জাতীয় ক্রিকেট লিগে।

এছাড়া জানা গেছে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন না ঘরোয়া এই লিগে। এর আগে অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতের নামিলনাড়ু দলের বিপক্ষে সিরিজে খেলার কথা বলা হলেও রাজি হননি কোনো ক্রিকেটার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়