Tuesday, June 30, 2026
spot_img
Homeবিনোদনঢাকা মাতাতে আসছেন নোরা

ঢাকা মাতাতে আসছেন নোরা

প্রাইম ভিশন ডেস্ক »

সব জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন বলিউডের আইটেম গান’খ্যাত শিল্পী নোরা ফাতেহি। আগামীকাল মঙ্গলবার দেশের মাটিতে পা রাখবেন বলিউডের এই তারকা। আর থাকবেন মাত্র ৪০ মিনিট।

এদিন রাতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে অংশ নেবেন নোরা।

বিষয়টি নিশ্চিত করেছে ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা।গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকরা। এ সময় নোরা ফাতেহিকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

ওই সময় সেখানে মিরর গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াও উপস্থিত ছিলেন। তারা জানায়, অবশেষে উভয় পক্ষের মধ্যকার ঝামেলার অবসান ঘটেছে। আর নোরাকে আনতে চাওয়া দুই আয়োজক প্রতিষ্ঠানই এক হয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তার সমাধান হয়েছে। তার ঢাকা সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।’

আয়োজকরা জানান, ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ঢাকায় আসছেন এই ‘দিলবার’ কন্যা। জমকালো আয়োজনে নাচের মুর্ছনায় দর্শকদের মাতাবেন এই মডেল-অভিনেত্রী। পোশাক বদলাবেন তিনবার। এ ছাড়া পুরস্কার বিতরণও করবেন তিনি। এই আয়োজনে থাকবেন দেশি তারকারাও।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়