শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতা‘আশিকি-২’ এর দুই শিল্পী এক হলেন

‘আশিকি-২’ এর দুই শিল্পী এক হলেন

প্রাইম ভিশন ডেস্ক »

দীর্ঘদিন থেকে ফিসফাস, চুটিয়ে প্রেম করছেন দুর্দান্ত হিট আশিকি-২ সিনেমার দুই শিল্পী মিঠুন আর পলক। মিঠুন ছিলেন কম্পোজার, পলক গায়িকা। অবশেষে শনিবার (৬ নভেম্বর) মুম্বাইয়ে তাদের চারহাত এক হলো।
বিয়ের আয়োজন আগে থেকেই শুরু হয়েছিলো। গায়ে হলুদ, মেহেদি আর সংগীত উৎসব অনুষ্ঠিত হয় ৪ নভেম্বর। দিনটিতে বন্ধুদের সঙ্গে নেচে গেয়ে পার করেন এই জুটি।

তাদের বিয়েতে ছিল বলিউডের অনেক তারকার উপস্থিতি। সনু নিগম, কৈলাশ খের, জাভেদ আলীসহ বলিউড পাড়ার অনেকেই এসেছিলেন শুভেচ্ছা জানাতে।

জমকালো এই বিয়ের অনুষ্ঠানে পলক পরেছিলেন জরির কাজ করা লাল রঙের লেহেঙ্গা। আর গলায় পরেছিলেন লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে গহনা। ব্রাইডাল মেকআপের সঙ্গে চুলে বেশ মানিয়েছে নববধূকে। স্ত্রীর সঙ্গে মিলিয়ে এদিন মিঠুন শর্মা পরেছিলেন অফ হোয়াইট ও সোনালী জরির কাজ করা শেরওয়ানি। আর কাঁধে ছিল গাঢ় লাল রঙের উত্তরীয়। পায়ে ছিল কফি রঙের জুতো।

আশিকি-২ সিনেমার ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’ গানে মিঠুনের কম্পোজিশনে কণ্ঠ দিয়েছিলেন পলক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়