Homeচট্টগ্রামপশ্চিম মাদারবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

পশ্চিম মাদারবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

প্রাইম ভিশন ডেস্ক »

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের পশ্চিম মাদারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের পার্বতী ফকিরপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

হাজী মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া ও মসিউল আলম স্বপন।

উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির বিজয় দাশ, দেবাশীষ দাশ, বাবুল দে ও শ্যামল দে, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু এবং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, সহ-সম্পাদক নুর জাহেদ বাবলু, সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর খাঁন ও সদস্যসচিব মোহাম্মদ রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছির আরাফাত, সদস্যসচিব আনোয়ারুল আবেদীন মুন্না, ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল, সেলিম সম্রাট, সিজ্জাদ হোসেন সাব্বির, মোহাম্মদ মুরাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়