Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেআমেরিকায় নারীকে শ্লীলতাহানি : দু বছরের কারাদণ্ড পেলেন চট্টগ্রামের বাসিন্দা

আমেরিকায় নারীকে শ্লীলতাহানি : দু বছরের কারাদণ্ড পেলেন চট্টগ্রামের বাসিন্দা

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের বোস্টনে মার্কিন কৃষ্ণাঙ্গ নারীকে শ্লীলতাহানির অপরাধে আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু (৬২) নামের এক আওয়ামী লীগ নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটির সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার।

আসিফ বাবু নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগের (ইউসুফ-ইকবাল) সহসভাপতি। তার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে।

তার বিরুদ্ধে ওই নারীকে শ্লীলতাহানি, গালাগালি এবং ধর্ষণ ছাড়াও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল। তবে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে।

এর আগে আদালত গত ১৪ অক্টোবর আসিফের জামিন প্রত্যাহার করেন। সপ্তাহব্যাপী বিচারিককার্য শেষে তাকে কারা হেফাজতে রাখার আদেশ দেন।

ভুক্তভোগী ওই কৃষ্ণাঙ্গ নারী বিচারকদের জানান, ফেসবুক মার্কেটপ্লেসে দুই বছর আগে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেন আসিফ বাবু। তখন ওই নারী বাসাটি নেওয়ার পরিকল্পনা করেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর আসিফ বাবু ভাড়ার চুক্তি সইয়ের বৈঠকের সময় ওই নারীর ওপর অশ্লীল আক্রমণ করেন।

ভুক্তভোগী নারীর ৯ বছর বয়সী মেয়ে বিচারকদের জানান, শব্দে জেগে উঠে তিনি শোবার ঘরে দেখতে পান আসিফ বাবু তার মায়ের উপরে দাঁড়িয়ে আছেন। পরে মেয়েটি পুলিশের জরুরি নম্বর ৯১১-তে ফোন করেন।

সালেম পুলিশ অফিসার জোনাথন স্প্রিংগার জানান, ঘটনাস্থলে পৌঁছে আসিফ বাবুকে ওই নারীর সঙ্গে ঝগড়া করতে দেখেন। পরে তিনি দুজনকে আলাদা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়