সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে টিসিবি পণ্য বিক্রির সময় নির্ধারণ

চট্টগ্রামে টিসিবি পণ্য বিক্রির সময় নির্ধারণ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরু হচ্ছে সোমবার। এর মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য পাবে মহানগর ও উপজেলা পর্যায়ের প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার পরিবার।

টিসিবির চট্টগ্রাম কার্যালয় সূত্র জানিয়েছে, ভর্তুকি মূল্যের পণ্যের মধ্যে ৫৫ টাকায় এক কেজি চিনি, ৬৫ টাকা করে দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল পাবেন কার্ডধারীরা। নগরীতে ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি এলাকাভিত্তিক তালিকায় কার্ডপ্রাপ্তরাই পাবেন এসব পণ্য।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত অফিস প্রধান মো. হাবিবুর রহমান বলেন, ঢাকাসহ সারাদেশে ১০ নভেম্বর থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগের মতো ওয়ার্ড কাউন্সিলররা যে তালিকা আমাদের দিয়েছেন শুধু সেসব কার্ডধারীরাই পণ্য পাবেন। এছাড়া ডিলারদের বরাদ্দপত্রের মাধ্যমে পণ্য দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়