Homeএই মুহুর্তেকিডনি রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস মেশিন উপহার দিল পার্কভিউ

কিডনি রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস মেশিন উপহার দিল পার্কভিউ

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সহজ ও গতিশীল করতে বুধবার (২৮ অক্টোবর) সকালে আধুনিক একটি হেমোডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। জাপানের নিপ্রো করপোরেশনের তৈরি SURDIAL™ 55 Plus মডেলের মেশিনটি হাসপাতালের কিডনি রোগীদের চিকিৎসাসেবা উন্নয়ন ও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের এ উদ্যোগের লক্ষ্য কিডনি রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতা করা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখা।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, কিডনি রোগীদের জন্য নিয়মিত ডায়ালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক রোগীকে দীর্ঘ সময় ধরে এ চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় সহায়তা করতে মেশিনটি উপহার দিতে পেরে তাঁরা আনন্দিত।

ডা. এটিএম রেজাউল করিম আরও বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবার উন্নয়নে অবদান রাখার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ। কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় সহযোগিতার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করে প্রতিষ্ঠানটি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. হাফেজ মো. মুজিবুল হক, কিডনি রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাদ্দাত হোসেন ও ডা. আব্দুল কাদের, সিনিয়র স্টোর অফিসার ডা. আতাউর রহমান এবং স্টোর অফিসার ডা. জুনায়েদ।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর ডা. মো. শাহ আলম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবির, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের কর্মকর্তারা।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসাসেবার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়