হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন সংলগ্ন হালদা নদীর অংশে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ছিপাতলী ইউনিয়ন পরিষদ উক্ত অভিযানে সহায়তা প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং মো. সানাউল্লাহ, সাং- রাউজান, চট্টগ্রাম-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
হালদা নদী হতে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


