Saturday, July 4, 2026
spot_img
Homeচট্টগ্রামভারতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সনের ‘রহস্যজনক’ মৃত্যু 

ভারতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সনের ‘রহস্যজনক’ মৃত্যু 

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি নুরনবী ওরফে ম্যাক্সন ভারতে মারা গেছেন বলে জানা গেছে। আজ বুধবার ম্যাক্সনের পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান  বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ম্যাক্সনের মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা যাচাই-বাছাই করছি। মঙ্গলবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালিগঞ্জে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তার পরিবার জানিয়েছে। আমরা ঊর্ধ্বতনদের বিষয়টি জানিয়েছি।’

বুধবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সনের ছোট ভাই, স্ত্রী ও শাশুড়ি বায়েজিদ থানায় গিয়ে মৃত্যুর খবরটি পুলিশকে জানিয়েছে বলে জানা গেছে।

সাজাপ্রাপ্ত আসামি ম্যাক্সনের ছোট ভাই আবছার উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে কলকাতার বর্ধমান জেলার কালিগঞ্জে অনামিকা নামের এক নারী ম্যাক্সনকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর শ্বাসরোধে হত্যা করেন। ওই নারী আমার ভাইকে ভারতের গ্রিন কার্ড, আধার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে আবারও ওই নারী টাকা দাবি করেন। রাতে তাঁর মৃত্যুর সংবাদ আমাদের কাছে পৌঁছে।’

চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখা (সিটি এসবি) সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ নুরুন্নবী ওরফে ম্যাক্সনকে দেশে ফিরিয়ে আনতে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। তাঁর বিরুদ্ধে বায়েজিদ থানায় সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শিবির ক্যাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ম্যাক্সন এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি নিয়ে ২০১১ সালে গ্রেপ্তার হয়েছিলেন পুলিশের হাতে। ওই মামলায় তাঁকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত। পরে এক সময় জামিনে বেরিয়ে বিদেশে পালিয়ে যান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়