বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeসংবাদবিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য।

রাজধানীর গোলাপবাগ মাঠে আজ বিএনপির ১০ম বিভাগীয় সমাবেশে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এই ঘোষণা দেন।

পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া অন্য সংসদ সদস্যরা হলেন: ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, সংসদ সদস্যরা ইতিমধ্যে ইমেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং রবিবার স্পিকারের কাছে তা পাঠাবেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমাবেশ থেকে তারা ১০ তাদের দফা দাবি জানাবেন।

“যারা আমাদের সাথে একযোগে আন্দোলন করতে প্রস্তুত, তাদের সাথে আমরা ইতিমধ্যে দফাগুলো নিয়ে আলোচনা করেছি।”

“আশা করছি আমাদের প্রণয়ন করা ১০টি দফা তারাও তাদের নিজ নিজ অবস্থান থেকে ঘোষণা করবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়