বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেভ্রমণে যেসব ভুল হঠাৎ অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়

ভ্রমণে যেসব ভুল হঠাৎ অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়

প্রাইম ভিশন ডেস্ক »

হঠাৎ এ অসুস্থতাকে কিন্তু আমরা নিজেরাই আমন্ত্রণ জানাই, তা কি জানেন? আমাদেরই কিছু ভুল হঠাৎ অসুস্থতার কারণ। তাই নতুন বছরকে স্বাগত জানাতে যদি আপনার কোথাও ভ্রমণের প্ল্যান থাকে, তাহলে ভ্রমণের সময় কিছু ভুল অবশ্যই এড়িয়ে চলুন।

সঠিক সময় খাওয়া দাওয়া ও ঘুম:

পরিবার কিংবা বন্ধুবান্ধব যাদের সঙ্গেই ঘুরতে যান না কেন, এ সময় সঠিক সময় খাওয়া-দাওয়া ও ঘুম নিশ্চিত করতে অনেকেই ভুলে যান, যা মোটেও করা যাবে না।

হাইড্রেটেড শরীর

ভ্রমণের সময় অবশ্যই পর্যাপ্ত পানি পান করার কথা ভুলে গেলে চলবে না। যেখানেই যান না কেন, ঘুরতে গেলে শরীর ব্যস্ত এবং ক্লান্তিবোধ করে। এমন পরিস্থিতিতে সারাক্ষণ হাইড্রেটেড থাকা শরীরকে অনেকটা এনার্জি দেয়।

ভ্রমণে চা-কফি নয়

নিউট্রিশনিস্টরা মনে করেন, ভ্রমণের সময় চা কিংবা কফি খাওয়া এড়িয়ে চলা উচিত। ক্যাফেইনজাতীয় এসব পানীয় দ্রুত এনার্জি দিলেও ডিহাইড্রেশন, অ্যাসিডিটি, বমি বমি ভাব এবং মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই ভ্রমণের সময় এসব থেকে দূরে থাকাই ভালো।

ব্যায়াম

অনেকে নিয়মিত ব্যায়াম করলেও ভ্রমণের সময় ব্যায়ামকে বাদ দিয়ে দেন। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময়ও আপনার ওয়ার্কআউট বাদ দেয়া উচিত নয়। ব্যায়ামকে বাদ দেয়ার কারণে আপনি ভ্রমণের অল্প সময়ের মধ্যেই ক্লান্তিবোধ করতে শুরু করবেন।

বাদাম

ভ্রমণের সময় চিপস, ভাজাপোড়া, ফাস্ট ফুডজাতীয় খাবার এড়িয়ে চলুন। এসব খাবার শরীরে টক্সিন বাড়িয়ে দেয়। এ ছাড়া প্যাকেটজাত খাবার অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো হজমের সমস্যা বেড়ে যেতে পারে। তাই ভ্রমণের সময় এসব সমস্যা থেকে দূরে থাকতে সঙ্গে রাখুন বাদাম।

এসব ভুলে ভ্রমণের সময় হঠাৎই করেই আমরা অসুস্থ হয়ে পড়ি, যা আমাদের ভ্রমণের আনন্দকে অনেক সময় নষ্ট করে দেয়। তাই ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হতে না চাইলে এসব ভুল এড়িয়ে চলুন।

সূত্র: এই সময়

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়