Homeএই মুহুর্তেবাকলিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বাকলিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় ক্রেনবাহী গাড়ির চাপায় কাঞ্চন দেবনাথ (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারা উপজেলার পুলিন বিহারী দেবনাথের ছেলে।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ উল্লাহ বলেন, শাহ আমানত ব্রিজের উত্তর পাশে ব্রিজ থেকে নামার সময় ক্রেনেবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কাঞ্চন দেবনাথের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়