Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেকক্সবাজারে বেড়াতে গিয়ে সড়কে একই পরিবারের নিহত ৩

কক্সবাজারে বেড়াতে গিয়ে সড়কে একই পরিবারের নিহত ৩

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সলিদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ভাঙ্গার আতাদি এলাকার লাবণী (৩৫), তার মেয়ে জয়নব (০৭) ও ভাতিজি সুরাইয়া (২০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, গত শনিবার (২৬ ডিসেম্বর) প্রাইভেটকারে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন সাতজন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ভাঙ্গার আতাদি এলাকা নিজ বাসার উদ্দেশে ফিরছিলেন তারা। পথে ভাঙা উপজেলার সলিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন মারা যান। বাকিরা গুরুতর আহত হন।

আহতদের পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়