Homeএই মুহুর্তেদুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সংস্কৃতিরও অংশ: মেয়র ডা. শাহাদাত...

দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সংস্কৃতিরও অংশ: মেয়র ডা. শাহাদাত হোসেন

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও চাল বিতরণ করা হয়েছে।

নগরীর কাটা পাহাড় প্রাঙ্গণে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তোলার পাশাপাশি সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—সম্প্রীতিতে গড়ে উঠুক সুন্দর বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়