Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেহজযাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

হজযাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

প্রাইম ভিশন ডেস্ক »

হজযাত্রীদের জন্য সুখবর দিল সৌদি আরবের কর্তৃপক্ষ। দেশটি গত কয়েক বছরে হজযাত্রীর সংখ্যার ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল তা চলতি বছরে তুলে নিচ্ছে। গতকাল সোমবার সৌদি আরবের এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সোমবার হজ মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

তৌফিক আল-রাবিয়াহ বলেন, ‘মহামারির আগে হজযাত্রীর সংখ্যা যত ছিল, সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। এ ছাড়া বয়সের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা থাকবে না।’

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মানুষ হজ করতে যেত। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে সেই সংখ্যা সীমিত করে দেশটি। পরবর্তী বছর এ সংখ্যা করা হয় ৬০ হাজারে। তাও শর্তে সাপেক্ষে। একইসঙ্গে গত তিন বছরে কঠোর বিধিনিষেধের মধ্যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজের আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে।

করোনার কারণে এতদিন ৬৫ বছর বয়সী ব্যক্তিরা হজ করতে পারতেন না, তবে নতুন নির্দেশনা এ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে দেশটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়