Homeমুল পাতাপ্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ

প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ

প্রাইম ভিশন ডেস্ক »

১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

গতকাল রবিবার এই  ড্র অনুষ্ঠিত হলেও আজ সোমবার বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়।

এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩।

এ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর। 

এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর—০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়