Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেতরুণদের পারিবারিক মূল্যবোধ রক্ষা আর বাঙালিয়ানা চর্চায় জোর দিতে হবে

তরুণদের পারিবারিক মূল্যবোধ রক্ষা আর বাঙালিয়ানা চর্চায় জোর দিতে হবে

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমাদের ‘ওয়েস্টার্ন কালচার অনুসরণ করার একটা প্রবণতা বাড়ছে। অথচ আমাদের নিজস্ব ঐতিহ্য-সংস্কৃতি রয়েছে। পশ্চিমাদের ফ্যামিলি ভ্যালু আচার-আচরণ আমাদের মতো নয়। তরুণদের পারিবারিক মূল্যবোধ রক্ষা আর বাঙালিয়ানা চর্চায় জোর দিতে হবে এবং অনুসরণ করতে হবে।

তিনি  শনিবার দুপুরে চট্টগ্রামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর রেডিসন ব্লুর মোহনা হলে আয়োজিত এই সংবর্ধনায় ১৫১১ শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

তরুণদের মধ্যে সাম্প্রতিককালে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে মন্তব্য করে ভূমিমন্ত্রী বলেন ভূমিমন্ত্রী বলেন, ‘ইদানীং দেখছি সামান্য কিছু হলেই শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। তরুণদের জীবনবোধের শিক্ষা দিতে হবে। পাশাপাশি তাদের মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতার চাপ তৈরি না করে সময়ের সাথে নিজেকে গড়ে তোলার পরিবেশ করে দিতেও সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পারিবারিক মূল্যবোধ বুঝার চেষ্টা করতে হবে। মা বাবার কথা ভাবতে হবে। একজন সন্তানকে জন্ম দেয়া বড় করা অনেক কষ্টের ব্যাপার। আর শুধু বইয়ে মুখ গুজে থাকলেও চলবে না। পরিপার্শ্বিকতা সম্পর্কে ধারণা রাখতে হবে।’
তিনি আরও বলেন, আজকে যারা জিপিএ ৫ পেয়েছেন তাদের সংবর্ধনা দেয়া হচ্ছে। এর মানে এই নয় যে যারা পায়নি তাদের দিয়ে কিছু হবে না। কারো সাথে তুলনা করে নিজের অবস্থান নিয়ে মন খারাপ করা যাবে না। ওর এটা আছে আমার কেন নেই এভাবে ভাবা যাবে না। ভাবতে হবে আমার এমন হতে হবে, আমি সময়ের সাথে সাথে সেজন্য নিজেকে গড়ে তুলবো।‘

তরুণদের স্মার্ট বাংলাদেশের দায়িত্ব নেয়ার কথা মাথায় রেখে নিজেদের গড়ে তোলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমরা এখন কথা বলছি। এক সময়তো এই ভাবনাটা ছিলো না। আমরা শুধু অতীত আর বর্তমান নিয়ে ভাবতাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে প্রথমবার আমাদের মাথায় এমন ভাবনা তৈরি করেছেন। সেটা সফলও হয়েছে। এখন তিনি বলছেন ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ হবো। সে বাংলাদেশের দায়িত্ব তরুণদের নিতে হবে। নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। ভিশন নিয়েই এগিয়ে যেতে হবে।‘

মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী ডেইজি সারোয়ার, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী, সংগঠনের উপদেষ্টা মো. ইমরান, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আরিফুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল ও প্রাক্তন ছাত্রনেতা একরাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাওয়াদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান, ইউপি চেয়ারম্যান কাইয়ুম শাহ, অ্যাডভোকেট প্রকৃতি চৌধুরী ছোটন, আতাউর রহমান, মো. জায়িদ বিন কাশেম। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে মুমতাহিনা তাবাসসুম মালিহা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়