Homeবিনোদনভালোবাসা নিয়ে জয়ার নতুন বার্তা

ভালোবাসা নিয়ে জয়ার নতুন বার্তা

প্রাইম ভিশন ডেস্ক »

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার মোহনীয় সৌন্দর্যের কাছে বয়স একটি সংখ্যা হয়ে গেছে। নতুন ছবিতে, অভিনয়ে ক্রমেই দুর্বার হয়ে উঠছে এই অভিনেত্রী। বসন্ত শুরুর ঠিক আগের দিন হলদে শাড়িতে জয়া আগুন রাঙা বসন্ত হয়েই যেনো বসন্তকে বরণ করলেন। মুগ্ধতা ছড়ালেন ছবিতে, হলুদে।

দেয়ালেরর ক্যালেন্ডারের পাতা বলছে আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের শুরু। সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসও। দিনটিতে তাই পলাশ, শিমুলের সঙ্গে মিলে একাকার ভালোবাসার রঙও।

ভালাবাসার এ দিনটি নিয়ে জয়া আহসানের ভাষ্য , ‘কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা।

তিনি বলেন, ‘ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা—ভালোবাসাই তো সেটা দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তাহলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়।’

সব শেষে জয়া শেষ করলেন ‘আমরা ভালোবাসি’ বাক্যটি দিয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়