Homeএই মুহুর্তেজানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন

জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন

প্রাইম ভিশন ডেস্ক »

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা কখনো বলিনি ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা বলেছি, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে।’

চলতি বছরের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী সব কাজ চলছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছি আমরা। কখন ভোট হবে কমিশন সভায় চূড়ান্ত হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়