Homeটপ নিউজজামালখানে ভবন ভাঙতে গিয়ে ধস, পথচারী নিহত

জামালখানে ভবন ভাঙতে গিয়ে ধস, পথচারী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের জামালখানে ছাদ ধসে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে নগরের জামালখানের দাওয়াত রেস্টুরেন্টের পাশে রতন ভট্টাচার্যের দোতলা ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন  বলেন, ভবনের দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

আরও একজনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, বিকেলে নগরের জামালখান এলাকা থেকে ছাদ ধসে নিহত জসিম নামে একজনকে আনা হয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়