প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাষ্ট্রের ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
এই ঘটনার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করে তিনি বলেছেন, ‘আমরা বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি এধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, তা আনচ্যালেঞ্জড যাবে না, প্রশ্নই আসে না।’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার হেনস্থার শিকার হন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
এর আগে গত মাসে ইতালিতে হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে হেনস্থায়ও আওয়ামী লীগ সমর্থকরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টার সামনে বিষয়টি তুলে এনিয়ে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী বাঁধনকে হেনস্থার ঘটনায় সরকার যেমন পদক্ষেপ নিয়েছিল, এবারও তেমন পদক্ষেপ নেওয়া হবে।
উপদেষ্টা আরো জানান, সাবেক সরকার প্রধান ড. ইউনূসের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে।


