Homeমুল পাতাগরমে ত্বকের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

গরমে ত্বকের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

প্রাইম ভিশন ডেস্ক »

ত্বক অত্যন্ত স্পর্শকাতর। গরমে কড়া রোদ, ধুলোবালি, ঘামে তা আরও নাজেহাল হয়ে যায়। ব্রণ, তৈলাক্ত ভাব, র‌্যাশ— এগুলি হল গরমে ত্বকের সাধারণ কিছু সমস্যা। তাই এই সময় ত্বকের যত্নে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। তবে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়।

বার বার মুখে হাত দেওয়া

বার বার মুখে হাত লাগালো কিন্তু খুব খারাপ অভ্যাস। এতে করে হাতে লেগে থাকা ময়লা ত্বকে পৌঁছায়। আর সেখান থেকেই ব্রণের সৃষ্টি। তাই মুখে হাত দেয়ার আগে ভালো করে হাত পরিস্কার করা উচিত।

বালিশের কভার পরিষ্কার না করা

বালিশের কভারেও কিন্তু নানারকম জীবাণু থাকে। তাই ত্বক ভাল রাখতে চাইলে নিয়মিত বালিশের কভার পরিস্কার করতে হবে। একই বালিশের কভার দীর্ঘ দিন ধরে ব্যবহার করা যাবে না।

মেক আপ তোলার টিস্যু এড়িয়ে চলুন

মেক আপ তুলতে অনেকেই ওয়াইপস বা ভেজা টিস্যু ব্যবহার করেন। এগুলির মধ্যে রাসায়নিক নানা উপাদান মেশানো থাকে যা ত্বকের সংস্পর্শে এসে অস্বস্তির জন্ম দেয়। ত্বককে অনেক শুষ্ক করে ফেলে। তাই মেক আপ তোলার জন্য নারকেল তেলে ভেজানো তুলো ব্যবহার করুন। এতে ত্বক নরমও থাকে।

অপরিষ্কার মেক আপ ব্রাশ ব্যবহার করা

শুধু মেক আপ করলে হবে না, ব্রাশগুলিও যত্নে রাখতে হবে। অনেক দিন ধরে একই ব্রাশ দিয়ে মেক আপ করা ঠিক নয়। একটি ব্রাশ ১৫ দিনের বেশি ব্যবহার করবেন না। তাতে ত্বক ভালো থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়