Homeচট্টগ্রামসীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, আহত ৩০

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, আহত ৩০

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩০ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।  বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে অনেকে জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়