প্রাইম ভিশন ডেস্ক »
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দর কমানোর পর ফের বাড়ল স্বর্ণের দাম। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ৯৭ হাজার ৬২৮ টাকা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে বুধবার (২২ মার্চ) নতুন দর ঘোষণার পর বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ১৬৬ টাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৪ মার্চ থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের গুণতে হবে ৯৭ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুণতে হবে ৭৯ হাজার ৮৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়েছে।ফাইল ফটো
দেশের বাজারে দুই দফা কমানোর পর সোনার দাম আবারো বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। শুক্রবার থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার ঘোষিত নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৭ হাজার ৬২৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ১৯৫ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার ৫৪৩ টাকা।
এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা। ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার ঘোষণা দিয়ে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস।
এর আগে, মঙ্গলবার (২১ মার্চ) ঘোষণা দিয়ে বুধবার ভালো মানের এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়।
অর্থাৎ দুইদিনে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা কমানো হয়। তবে এখন আবারো দাম বাড়ানো হলো। বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, ১৯ মার্চ দেশের বাজারে সোনার দাম এক লাফে প্রতি ভরিতে সাত হাজার ৭০০ টাকা বেড়ে যায়।


