প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মহুরি বাড়ি সংলগ্ন এলাকার উত্তর বিলে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগ পাওয়া যায়।
সরেজমিন অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। শিহাব আলী নামে একজন এক্সেভেটর মালিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার এসআই ফয়সালের নেতৃত্বে একটি টিম।


