বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeক্যাম্পাসচবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩০ মার্চ

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩০ মার্চ

প্রাইম ভিশন ডেস্ক »

২০২২-২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৩০ মার্চ। যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে চবির একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।

৩০ মার্চ বেলা ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর ইউনিট প্রতি আবেদন ফি ৮৫০ টাকা। এবছর চবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শুরুর তারিখ জানা যাবে রোল নির্ধারণের পর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়