প্রাইম ভিশন ডেস্ক »
আজ ৩১ মার্চ রাত ১ টার দিকে হাটহাজারীর গুমান মর্দ্দন এলাকায় ফসলী জমির মাটি কাটার অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি টিমের অভিযানে ২ টি মাটি বহনকারী গাড়ি আটক করা হয়।
অভিযুক্ত নুরুল আলম ফটিকছড়ি কৃষি জমির মাটি কাটার বিষয়টি স্বীকার করেন এবং অপরাধ স্বীকার করেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি টিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম ও গ্রাম পুলিশ সদস্যগণ। কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।


