প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে ইউনুছ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে দোহাজারী পৌরসভার চাগাচর এলাকার শঙ্খ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ চাগাচর এলাকার মিয়া হোসেনের ছেলে।
জানা যায়, সকালে ক্ষেতে কাজ করছিলেন ইউনুছ। ওই সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আহত হন ইউনুছ। স্থানীয় শ্রমিকরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।


