Homeমুল পাতারোহিঙ্গা ক্যাম্পে থামছে না খুনোখুনি/তিনমাসে নিহত ১৮

রোহিঙ্গা ক্যাম্পে থামছে না খুনোখুনি/তিনমাসে নিহত ১৮

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে এক শিশু। শনিবার ভোররাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউতে এ ঘটনা ঘটে। গত তিন মাসে রোহিঙ্গা ক্যাম্পে ১৮ জন খুন হয়েছেন।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সৈয়দ আলম কুতুপালং ক্যাম্প-৮ ডব্লিউর এ/৪২ ব্লকের পচা বাজার এলাকার মৃত মোহাম্মদ হাসিমের ছেলে। আহত শিশু তাইফুর (১২) একই ক্যাম্পের সাব ব্লক ডি-৫ এর নুরুল আমিনের ছেলে।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, রাত দুইটা থেকে ভোর পর্যন্ত ক্যাম্প-৮ ডব্লিউতে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ১২ বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাকের প্রাইমারি হেলথ কেয়ারে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়