Homeমুল পাতাবাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বিল

বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বিল

প্রাইম ভিশন ডেস্ক »

মার্কিন যুক্তরাষ্ট্র। সে লক্ষে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৯ মার্চ একটি বিল উত্থাপন করা হয়েছে দেশটির কংগ্রেসে।

কংগ্রেসের বাংলাদেশ বিষয়ক কমিটির সহ-সভাপতি হিসেবে বিলটি উত্থাপন করেন দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন। বিলটি উত্থাপনের সময় জো উইলসন ৫১ বছর আগে ১৯৭২ সালের ৪ এপ্রিল বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে আনেন।

বিলটিতে বলা হয়েছে, পাঁচ দশকে বাংলাদেশ আর্থসামাজিক খাতে অসাধারণ উন্নতি করেছে। একটি গরিব দেশ থেকে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের অর্থনীতি নয় বিলিয়ন ডলার থেকে ৪৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু ৪৭ বছর থেকে ৭৩ বছর হয়েছে এবং বয়স্ক শিক্ষার হার প্রায় ৭৫ শতাংশে পৌঁছেছে।

বিলটিতে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর চালানো বর্বরতার কথা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে বলা হয়েছে, তার নেতৃত্বে আর্থসামাজিক, খাদ্য উৎপাদন, দুর্যোগ ব্যবস্থাপনা, দরিদ্রতা বিমোচন, স্বাস্থ্যখাত, শিক্ষা এবং নারী ক্ষমতায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

বিলটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় মুসলিম দেশ হিসেবে নিজ অবস্থান ধরে রেখেছে এবং জঙ্গিবাদের হুমকি প্রশমিত করেছে। এছাড়া বাংলাদেশে মানুষ স্বৈরাচারী শাসনের বদলে গণতন্ত্রকেই সমর্থন করে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে বিলে বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রফতানির বাজার এবং সরাসরি বৈদশিক বিনিয়োগের অন্যতম বড় সূত্র। অপরদিকে বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখছে।

লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয়ের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সবচেয়ে বড় অবদানের বিষয়টিও উল্লেখ করা হয়।

করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টিকা সহায়তা দেওয়ায় মার্কিন জনগণকে বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছে বলে বিলে উল্লেখ করা হয়।

বিলটির শেষ পর্যায়ে বলা হয়েছে, স্বাধীনতার পাঁচ দশক উদযাপনের সময় বাংলাদেশের মানুষের উন্নতিকে স্বীকৃতি এবং প্রশংসা করে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিকম সামাজিক এবং জাতীয় নিরাপত্তার লক্ষ অর্জনে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র সহযোগী হিসেবে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়