Homeএই মুহুর্তেপাঁচ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

পাঁচ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিদফতর। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এই পাঁচ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়