Homeএই মুহুর্তেখাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত

প্রাইম ভিশন ডেস্ক »
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্থানীয়দের গণপিটুনিতে হলাচিংমং মারমা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ইউপিডিএফ পরিচয়ে সশস্ত্র কয়েকজন যুবক চাঁদাবাজি করতে এলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় হলাচিংমংকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। তিনি উপজেলার বৈদ্যপাড়ার থৈইলাপ্রু মারমার ছেলে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হলাচিংমংয়ের মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়ার বালুর পয়েন্ট এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে আসেন সশস্ত্র কয়েকজন যুবক। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া দিলে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হলাচিংমং মারমা আটক হন। পরে তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে আহত যুবকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে থাকা দল। তার উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেন ডা. মহিউদ্দীন। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব উদ্দিন বলেন, ‘মানিকছড়ি থেকে এক যুবককে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়