Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেকষ্ট হলেও দেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী

কষ্ট হলেও দেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ হওয়া প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের মুদ্রাস্ফিতি শতকরা ৯ ভাগ হলেও বিএনপি’র দরদের দেশ পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার প্রতি মাসে ৭০০-৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য অসচ্ছলদের মধ্যে বিক্রি করায় এ রমজানে মানুষের মধ্যে কোন হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে।’

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়