Homeমুল পাতা‘পৌঁছে গেছে লিটন দা’

‘পৌঁছে গেছে লিটন দা’

প্রাইম ভিশন ডেস্ক »

অবশেষে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় পৌঁছে গেছেন লিটন দাস। এমনটি নিশ্চিত করেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ তারকা লিটনের তিনটি ছবি আপলোড দিয়েছে কেকেআর। যেখানে ক্যাপশনে ইংরেজি অক্ষরে বাংলায় লেখা, ‘পৌঁছে গেছে, লিটন দা।’

এর আগে প্রথমবারের মতো আইপিএলে খেলতে গতকাল ভারতের বিমান ধরেন লিটন। এই উইকেটরক্ষক-ব্যাটার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে যোগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ভারতে যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) পেয়েই খেলতে গেছেন লিটন। গতকাল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ ছিল কেকেআরের।

তবে আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে কেকেআরের পরবর্তী ম্যাচে দেখা যেতে পারে লিটনকে।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। সেখানে আছে লিটনের নামও। তিনি এ সিরিজ খেলতে মে মাসে দেশে ফিরবেন। বর্তমানে দারুণ সময় কাটছে লিটনের। গত তিন বছর ধরে বিশ্ব ক্রিকেটে রানের দিক দিয়ে শীর্ষ তিনের মধ্যেই আছেন তিনি। তবে কেকেআর ব্যাটিং লাইনআপে সুযোগ পাওয়া তার জন্য সহজ হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়