Homeএই মুহুর্তেমিয়ানমারে অনুষ্ঠান চলাকালে বিমান হামলায় নিহত ৫৩

মিয়ানমারে অনুষ্ঠান চলাকালে বিমান হামলায় নিহত ৫৩

প্রাইম ভিশন ডেস্ক »

মিয়ানমারের একটি বিদ্রোহী অধ্যুষিত গ্রামে মঙ্গলবার সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে এ কথা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে হামলায় অন্তত ১৫ নারী এবং বহু শিশু মারা গেছে। তবে বিবিসি হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

মিয়ানমারের সাগাইং অঞ্চলের গ্রামটিতে এই হামলা চালায় সামরিক বাহিনী। সাগাইং অঞ্চলের বাসিন্দারা জান্তা সরকারের প্রবল বিরোধিতা করে আসছেন।

গ্রামের এক বাসিন্দা জানান, মঙ্গলবার সকাল প্রায় ৭টার দিকে গ্রামের ওপর দিয়ে একটি সামরিক বিমান উড়ে যাওয়ার সময় বোমা নিক্ষেপ করে। এরপর একটি হেলিকপ্টার থেকে গ্রামে টানা ২০ মিনিট গুলিবর্ষণ করা হয়।

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রামের মাটিতে ছিন্ন-ভিন্ন মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিছু বাড়িঘরে আগুন জ্বলছে।

আল জাজিরা জানায়, গ্রামের বাসিন্দারা একটি প্রশাসনিক ভবন উদ্বোধন উপলক্ষে জড়ো হয়েছিলেন। এমন সময়ে প্রাণঘাতী হামলার শিকার হন তারা।

মিয়ানমারের জান্তা সরকার হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়