Homeমুল পাতারোজা রেখে ভুলে কেক খেয়ে ফেললেন অনন্ত জলিল

রোজা রেখে ভুলে কেক খেয়ে ফেললেন অনন্ত জলিল

প্রাইম ভিশন ডেস্ক »

ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমা। তাই এখন পুরোদমে ব্যস্ত রয়েছেন সিনেমাটির প্রচারণা নিয়ে।

এদিকে আজ এই চিত্রতারকার জন্মদিন। বিশেষ এই দিনে মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেন নায়ক। এসময় আনুষ্ঠানিকতা শেষে অনন্ত জলিলের মুখে কেক তুলে দেন পরিচালক ইকবাল। অনন্ত জলিল মুখে কেক নিয়ে খেতে শুরু করলে সামনে থেকে কয়েকজন চিৎকার শুরু করেন ভাই, রোজা, রোজা! এরপর অনন্ত জলিল মুখ থেকে কেক ফেলে দেন এবং বলেন ‘হায় হায়! আমি তো রোজা’।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত বলেন, ‘আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘কিল হিম’ সিনেমায় অনন্তকে দেখা যাবে একজন কিলারের চরিত্রে এবং ভিলেনরূপে হাজির হবেন বর্ষা। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়