Homeএই মুহুর্তেপ্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়াশিংটনে দ্য রিটজ কার্লটন হোটেলে মঙ্গলবার (০২ মে) (স্থানীয় সময়) প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই হোটেলের সামনে বিক্ষোভকারী একদল বিএনপি-জামায়াত সমর্থকদের আলোচনার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানানোর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিএনপি-জামায়াত সমর্থকদের সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলার জন্য প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করার পরই তারা হোটেলের বাইরে তাদের অবস্থান ত্যাগ করে।

বাংলাদেশ-ডব্লিউবি অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছেন।

মুখপাত্র বলেন, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় প্রধানমন্ত্রী হোটেলের বাইরে প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টির মধ্যে বিএনপি-জামায়াতের একটি গ্রুপকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখতে পেয়ে তিনি তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, তারা যা বলতে চেয়েছিল, এখানে এসে তাদের তা বলতে দাও।’

বিক্ষোভকারীদের হোটেলে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরে প্রধানমন্ত্রীর পিএস-২ এবং সেখানকার বাংলাদেশ মিশনের আরও একজন কর্মকর্তা তাদের হোটেলে আমন্ত্রণ জানাতে যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়