Homeচট্টগ্রামবান্দরবানে সন্ত্রাসীদের হামলায় ২ সেনা নিহত

বান্দরবানে সন্ত্রাসীদের হামলায় ২ সেনা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়ায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) । নিহতরা হলেন- রুমা জোন (২৮) বী‌র ক্যাম্পের সৈ‌নিক মো. আলতাফ আহম্মদ ও মো. তৌহিদ।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প হতে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার (১৬ মে) দ্রুত সংশ্লিষ্ট স্থানে গমনের উদ্দেশ্যে যাত্রা করে। উক্ত টহল দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক ১টা ৫৫ মিনিটে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে পতিত হয়। এতে ২ জন অফিসার ও ২ জন সৈনিক আহত হয়।

আহতদের দ্রুত হেলিকপ্টারে করে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ২ সৈনিক মারা যান। আহত অফিসারদের বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়