প্রাইম ভিশন ডেস্ক »
ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল পাকাপাকিভাবে। যদিও এসব নিয়ে কখনও মাথা ঘামাননি তিনি। বরং নিজের মতো করে জীবনটা উপভোগ করে গেছেন। কেউ কিছু বলতে গেলে তাকে পাল্টা দু-চার কথা শুনিয়ে দিয়েছেন।
তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এসেছেন সালমান। থিতু হয়েছেন এক নারীতে। এ খবর পুরোনো। নতুন খবর হলো, বিয়ের পর প্রথম স্ত্রীকে নিয়ে ক্যামেরার সামনে এসেছেন সালমান। তিনি জানিয়েছেন, বিয়ের ঘোর থেকেই এখনও বের হতে পারেননি।
বিয়ে তো হয়ে গেল, হানিমুনে কোথায় যাচ্ছেন—জানতে চাইলে এ কথা জানান তিনি। সালমান বলেন, ‘বিয়ের ঘোর থেকেই এখনও বের হতে পারিনি, তাই হানিমুনে কোথায় যাব, না যাব সে বিষয়ে আলোচনাতেই আমরা যাইনি। সবকিছু ঠিক করতে সময় লাগবে। বিশেষ করে সবকিছু ছেড়ে এসেছে। অনেক যুদ্ধ করে আমাদের বিয়েটা হয়েছে। এখনো বাসা-ই গোছানো হয়নি। সো হানিমুন বাসা গোছানোর পরে।’
বিয়ে পরবর্তী অভিজ্ঞতা ভাগ করে তিনি আরও বলেন, ‘কীভাবে সময় কেটে যাচ্ছে আমি টের পাচ্ছি না। ভেবেছিলাম তিনদিন কেটে গেছে। কিন্তু দিশা বলছে ১২ দিন কেটে গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম তিনদিন না? সে বললো না, ১২ দিন। এমনিতে একটি দিনে ২৪ ঘণ্টা আমার কাছে যথেষ্ট মনে হতো না। বিয়ের পর মনে হচ্ছে দিনটা আরও ছোট হয়ে গেছে।’
এদিকে সালমানের স্ত্রী দিশা। বললেন, ‘সে অনেক কেয়ারিং, অনেক খেয়াল রাখে। বাসায় বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে, আনন্দ করে। আমি এটা খুবই ভালোবাসি।’
গেল ৩০ এপ্রিল বিয়ে করেন সালমান। সামাজিক মাধ্যমে নিজেই এই তথ্য জানিয়েছিলেন এই ইউটিউবার-অভিনেতা। স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন— বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।


