Homeমুল পাতাহাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে জরিমানা ২ লাখ টাকা

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে জরিমানা ২ লাখ টাকা

প্রাইম ভিশন ডেস্ক »

পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নে দায়ী দুই ব্যক্তিকে  দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সরেজমিন পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় বুড়িশ্চর মৌজার ১১৬৬৬ নম্বর দাগস্থিত ভূমির শ্রেণি পুকুর যা বাস্তবেও পুকুর হিসেবেই রয়েছে।

৬৪ শতক এই পুকুরটির অংশবিশেষ পরিদর্শনকালে ভরাট অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং তাদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে পুকুর ভরাটের দায়ে মিজানুর রহমানকে  ১ লাখ টাকা ও  জামশেদকে ১ লাখ  টাকাসহ দুইজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়।

এছাড়া, উক্ত দুজনকে আগামী ৭ দিনের মধ্যে নিজেদের খরচে ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে মুচলেকা নেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন, হাটহাজারী মডেল থানার একটি টিম ও স্থানীয় মানুষজন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, পরিবেশের জন্য হুমকি তৈরি করে পুকুর, নদী, জলাশয় ভরাট কিংবা পাহাড় কর্তনের বিষয়ে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে হাটহাজারীতে কোন ধরনের জলাশয় ভরাট করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়