Homeএই মুহুর্তেকাশ্মিরসহ ভারত-পাকিস্তানে ভূমিকম্প

কাশ্মিরসহ ভারত-পাকিস্তানে ভূমিকম্প

প্রাইম ভিশন ডেস্ক »

কাশ্মিরসহ ভারত ও পাকিস্তানের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালে ৫.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে উৎপত্তিস্থলের আশপাশে ভূমিকম্পের মাত্রা ৫.৯ ছিল বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান সীমান্ত।

তারা বলেছে যে, প্রাথমিক তথ্যে ভূমিকম্পের ইঙ্গিত দেওয়া হয়েছে ৫.২ মাত্রার। ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান সীমান্ত অঞ্চলে। এর গভীরতা ছিল ২২০ কিলোমিটার। তবে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে উপত্যকায় লোকজন তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়।

তবে এখন পর্যন্ত কোথাও থেকে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায় ও পাকিস্তানে কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সকাল ১০টা ১৯ মিনিটে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, লাহোর এবং অন্যান্য শহরে ৬.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, রবিবার সকালে একটি ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল। এতে দেশের কিছু অংশ কেঁপে ওঠে।

এক বিবৃতিতে বিভাগটি বলেছে যে, ভূমিকম্পটি সকাল ১০:৫০ টায় ঘটে এবং ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে।

কেপি প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে যে, প্রদেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। কিন্তু তারা এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে যে আফগানিস্তানের জুর্মের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

এর আগে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে টোকিও এবং পূর্ব জাপানের অন্যান্য অঞ্চলগুলি কেঁপে ওঠে, তবে কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়