Homeএই মুহুর্তেঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি বুধবার শুরু

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি বুধবার শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে ট্রেনের আগামী ১ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে। ঐদিন যেসব ট্রেন চলাচল করবে সেগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাবে।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, নিয়মানুযায়ী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। ২২ জুন ট্রেনের ফিরতি টিকিট বিক্রির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তবে, ২১ জুন ট্রেনের ১ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে। ওইদিন যেসব ট্রেন চলবে সেগুলোর টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ১৪ জুন থেকে বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন ২৪ জুনের টিকিট বিক্রি হয়েছে। এভাবে পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুনে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ জুনের টিকিট।

ঈদের ফিরতি টিকিট ২২ জুন থেকে দেওয়ার কথা থাকলে একদিন এগিয়ে তা ২১ জুন থেকে পাওয়া যাবে। এদিন পাওয়া যাবে ১ জুলাইয়ের টিকিট। ২২ জনু পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।

গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত নেয়া হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়