প্রাইম ভিশন ডেস্ক »
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এছাড়া ৫ বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের প্রধানকে।
তোষখানা মামলায় একটি জেলা ও দায়রা আদালত শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে। এ প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।


