Homeএই মুহুর্তেকক্সবাজারে মিলল আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ

কক্সবাজারে মিলল আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে এক পৌর আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে শহরের হলিডে মোড়সংলগ্ন আবাসিক হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে দুই হাত বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি জানান, মরদেহে একাধিক ছুরিকাঘাতে জখমের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হোটেলের সিসিটিভির ফুটেজসহ নানা উৎস থেকে হত্যায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

সানমুন হোটেলের ম্যানেজার রেজাউল করিম বলেন, বরিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাইফুদ্দিনসহ তিনজন লোক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওঠেন। তারা প্রায়ই হোটেলে রুম নিয়ে থাকতেন। আজ সকালে সাইফুদ্দিনের সন্ধানে আসেন তার বন্ধুরা। তাদের সঙ্গে নিয়ে কক্ষে গিয়ে দরজায় ধাক্কা দিলে খুলে যায়। ভেতরে ঢুকে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় খাটে সাইফুদ্দিনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের ভাই মহিউদ্দিন বলেন, ‘রাতে বড় ভাই (সাইফুদ্দিন) বাড়িতে যাননি। ফোনও বন্ধ ছিল। ভাবি (নিহতের বউ) ভাইয়ের বন্ধুদের ফোন করে খবর নিতে থাকে। ভাইয়ের বন্ধু ইলিয়াস, ভাইয়ের খোঁজে বিভিন্ন স্থানে খবর নিতে নিতে সানমুনে এসে কক্ষে মরদেহ পান।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়