Homeসংবাদট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সঙ্গে ধাক্কায় বাইক আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন মো. ইমরান ইফতি (২৩) ও তার বান্ধবী নাহিদা সুলতানা (২১)। তারা দুইজন সিটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার দুইজন বন্ধু ছিলেন।

সোমবার রাত সোয়া দশটার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে।

ইমরান ইফতি নগরীর পূর্ব মাদারবাড়ি দারোগাহাট এলাকার ইউনুস মোল্লার ছেলে। নাহিদা সুলতানা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার গোয়াখালির ১ নম্বর ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে।

জানা গেছে, লালখান বাজার থেকে  মোটরসাইকেল নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী। ফ্লাইওভারে একটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় সামনে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে নাহিদা সুলতানা ঘটনাস্থলে মারা যান। আর ইমরান চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুল ইসলাম বলেন, ফ্লাইওভারে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মারা যান। তারা সরকারি সিটি কলেজের শিক্ষার্থী। লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়